- ...২০১৮ সালের ১৪ জানুয়ারির হিসেব অনুযায়ী, ৫,৪৭,৬১৬ জন শরণার্থী নিয়ে কুতুপালং শরণার্থী শিবিরের (ছবিতে) সম্প্রসারিত এলাকাটি পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির?
- ...হান্ড্রেড ইয়ার্স— দ্য মুভি ইউ উইল নেভার সি নামক একটি চলচ্চিত্রের নির্মাণকার্য ২০১৫ খ্রিস্টাব্দে শুরু হলেও তা ২১১৫ খ্রিস্টাব্দে মুক্তিপ্রদান করা হবে?
- ...লা লা ল্যান্ড চলচ্চিত্রের জন্য পুরস্কার বিজয়ী ড্যামিয়েন শ্যাজেল, গোল্ডেন গ্লোব পুরস্কার এবং একাডেমি পুরস্কার বিজয়ী সর্বকনিষ্ঠ পরিচালক?
- ...গিনেস বুক অফ ওয়ার্ল্ড স্বীকৃত লিপিবদ্ধ ইতিহাসে পৃথিবীর সবচেয়ে খর্বকায় ব্যক্তি চন্দ্রবাহাদুর ডাঁগির (১৯৩৯–২০১৫) উচ্চতা ছিল মাত্র ৫৪.৬ সেন্টিমিটার (১ ফুট ৯ ১⁄২ ইঞ্চি)?•
মাটির ময়না ২০০২ সালের বাংলাদেশী বাংলা যুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র। এটি রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ। এটি তারেক পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তারেকের গল্প অবলম্বনে যৌথভাবে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন তারেক এবং ক্যাথরিন মাসুদ। চলচ্চিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে গণঅভ্যুত্থানের পটভূমিতে তারেক মাসুদের ছেলেবেলার অভিজ্ঞতা ফুটে উঠেছে। চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন নুরুল ইসলাম বাবলু, রাসেল ফরাজী, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, শোয়েব ইসলাম এবং লামিসা আর রিমঝিম। পুরো চলচ্চিত্র জুড়ে ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি থাকলেও সেগুলো একটি কিশোরের মানবিক অভিজ্ঞতায় প্রকাশিত হয়েছে। মাদ্রাসায় তার শিক্ষক, সহপাঠীদের আচরণ আর পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্কের মধ্য দিয়ে চলচ্চিত্রটির কাহিনি এগিয়ে যায়। ফরাসি সরকারের প্রাথমিক অর্থায়নে চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয়েছিল। ২০০২ সালের ১৫ মে ৫৫তম কান চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রদর্শনী হয়। ক্যাথরিন মাসুদের প্রযোজনায় চলচ্চিত্রটি মুক্তির পর বক্স অফিসে প্রায় মার্কিন $৪৬,৮৫২ মার্কিন ডলার আয় করে। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশে চলচ্চিত্রটি নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে বহিষ্কারাদেশ বাতিলের পর ২০০৫ সালের ১৬ এপ্রিল লেজার ভিশন চলচ্চিত্রটির ভিসিডি এবং ডিভিডি সংস্করণ মুক্তি দেয়। ২০০২ সালে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টর্স ফোর্টনাইট আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিপরেস্কি আন্তর্জাতিক সমালোচকদের পুরস্কার লাভ করে। ২০০৪ সালে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ শিশু শিল্পী ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এছাড়াও ২৪তম বাচসাস পুরস্কার অনুষ্ঠানে পাঁচটি বিভাগে পুরস্কার সহ বিভিন্ন দেশিয়-আন্তর্জাতিক পুরস্কার জেতে। এটি ২০০২ সালে ৭৫তম একাডেমি পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের নিবেদিত প্রথম চলচ্চিত্র। (বাকি অংশ পড়ুন...)
· · · · · · · ·
· · · · · · · · ·
· · · · ·
- এবং আরও রয়েছে , যা আপনার সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার জন্য উন্মুক্ত।
- ১০ লক্ষেরও বেশি নিবন্ধসমৃদ্ধ: · · · · · · · · · ·
- ২ লক্ষ ৫০ হাজারের বেশি নিবন্ধসমৃদ্ধ: · · · · · · · · · · · · · · · · ·
- ভারতীয় উপমহাদেশের অন্যান্য ভাষায়: · · · · · · · · · · · · · · · · · ·